মাধ্যম ছাড়া কয়েকটি কর্ম
=================
আল্লা সর্ব প্রথম আদম আ. সৃষ্টি করেছেন মাধ্যম ছাড়া।
আদম আ.কে আল্লা স্বহস্তে বানিয়েছেন কোরান তার প্রমান। আর আদম জাতের সকলকেই আল্লা সৃষ্টি করেছেন মায়ের উদরে।
রাছুল সা.কে কোরান শিক্ষা দিয়েছেন মাধ্যম ছাড়া। বায়াত বিহীন ভাবে অনুগত্য করেছেন। এরপর থেকে রাছুল সা. শুরু করলেন বায়াতের মাধ্যমে আল্লার আনুগত্য করে ইসলাম পালন করার শিক্ষা।
মুসলমানের খতনার রেওয়াজ একমাত্র ইব্রাহিম আ. তার নিজের খতনা নিজে করেছেন। এরপর থেকে তামাম আদম জাত মাধ্যম ছাড়া কেউই খতনা করে নাই।
উপরোক্ত বিষয়গুলি চিন্তা করলেই বুঝা যায় মাধ্যম ব্যতীত আনুগত্য করা বা মুসলমান হওয়ারও সুযোগনাই।
আর কোরানে আল্লা উল্লেখ করেছেন:
আমাকে (আল্লাকে) পাওয়ার জন্য উসিলা তালাশ করো। সূরা মায়িদা-৩৫ আয়াত। একটি কথা মনে রাখা খুব জরুরী যে জড় বস্তুকে কখনোই উসিলা হিসাবে গ্রহন করা যাবে না।
———–ফকির উয়ায়ছী
ফেসবুক শিক্ষা কেন্দ্র নয়। আমার পোষ্ট থেকে পছন্দনীয় পেলে গ্রহন করতে পারেন। কোন প্রশ্ন, তর্ক নয়। পোষ্ট ভুল প্রমান করতে চান কোরান হাদিসের দলিল নিয়ে আসুন।
ফকির উয়ায়ছী আত্মশুদ্ধিতেই আত্মতৃপ্তি, স্রষ্টার নৈকট্য লাভেই মুক্তি, ফকির উয়ায়ছী
