আজঃ [bangla_day] | [english_date] | [bangla_date] | [hijri_date]
Home / ফকির উয়ায়ছী / প্রবন্ধ / ফকির উয়ায়ছীর আমার কিছু কথা

ফকির উয়ায়ছীর আমার কিছু কথা

ফকির উয়ায়ছী:
৩৩:৬# “নবী মুমিনদের নিকট তাদের নিজেদের অপেক্ষা অধিক ঘনিষ্ঠ”।
 
প্রকৃত উয়ায়ছী তরিকতের অনুসারীগন উপরোক্ত আয়াত পরিপূর্ণভাবে মেনে চলার চেষ্টা করে। দুনিয়ার সকলেই যদি বিপক্ষে থাকে তাতেও কোন চিন্তা করে না। কারণ সত্যের দিশারী আশেকে রাছুল খাইরুত্তাবেঈন খাজেগানে খাজা উয়ায়ছ আল কারণী রা. ধর্য্যশীলতার প্রতিক ছিলেন। সম্পূর্ণরূপে ক্রোধ বিষর্জন দেওয়া এক মহামানব ছিলেন। খাজেগানে খাজার গায়ে পাথর মারতো ছেলেরা খাজা বলতেন তোমরা পাথর মেরে মজা পাও তাতে আমি রাগ করিনা। তিঁনি ছোট ছোট পাথর ছেলেদের হাতে দিয়ে বলতেন তোমরা এগুলি দিয়ে ঢিল মারো। বড় পাথর মারলে কেটে রক্ত বের হয় আমার ওযু ছুটে যায়।
 
প্রকৃত উয়ায়ছীগন রাস্তা চলবে মানুষ যেনো বুঝতে না পারে মাটি উচু না উয়ায়ছী উচু আমরা রক্ত মাংসের মানুষ চেষ্টা করে চলছি। উয়ায়ছীরা কোন দিন দলে বড় হবে না। আল্লার গননায় বড় দল ভাল বলেন নাই। আমরা বিবাদে জরালে পারবো না। বিবাদ করবোও না। কিন্তু বড় দলের ভয়ে প্রতি হাজারে ৯৯৯ জন জাহান্নামী দলে সামিল হবো না। একাই সত্যের সাথে নিশ্চল দাড়িয়ে থাকবো কোরআন সংঙ্গী করে।
 
প্রকৃত উয়ায়ছী কোরআন বিরোধী হবে না। তাতে যদি মারেফতের অনুসারীগন বলে এরা সূফীজমের নয়। আমি আজকে ঘোষনা দিচ্ছি কোরআন বিরোধী হয়ে সূফী জমে বিশ্বাস রাখি না। আমার রাছুল সা. বলেছেন “ফকিরী আমার গর্ভ” “ফকির আমার ভেদ” এমনকি ফকিরী নিয়ে অনেক কথাই বলেছেন। আমি ফকির উয়ায়ছী ফকিরীতে বিশ্বাস রাখি। আমি সূফীজমের নই। কারণ আমি মনে করি না মারেফত কোরআনের বাইরের কিছু। আল্লা যেহেতু বলেছেন কোরআনের শেষ আয়াতে “আজ আমি তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম”। সেহেতু আল্লার কোরআনের বাইরে যে কোন কিছু সংযোজন বিয়োজকৃত কর্ম আল্লার খেলাফ।
 
পবিত্র কোরআন বিরোধী। আল্লার আয়াতে বিরোধীতাকারী। আমার নবির বিরোধীতাকারী। এবং নবির আহলে বায়াতের বিরোধীতাকারীরা যতবড় শক্তিশালী দলই হোউক তাদের সাথে সক্ষতা করবো না। এমন কি মিত্র বলে মেনেও নিবো না। কেউ যদি অতি মানব হয়ে চিন্তা করে নবি এবং আহলে বায়াতের বিরোধী বর্ৎমান জামানার কেউ করেন নাই। এযুগের মানুষের সাথে মতভেদ করবো কেন? আমি মতভেদ করবো এই কারণেই যে আমার নবি এবং আহলে বায়াত বিরোধীদের অনুসারী সমাজে বিশাল অবস্থান নিয়ে থাকতে পারে। আহলে বায়াতের দুশমনদের সাথে মিত্রতা রাখলে আমার রাছুল সা. এবং আহলে বায়াতের সাথে দুশমনি হবে বলে মনে করি।
 
আমাদের কথা নিয়ে যৌক্তিকতা নিয়ে কোরআন ভীক্তিক আলোচনা করার সত সাহসের বড় অভাব দেখি সমাজে মারেফতের অনুসারীদের মাঝে। ব্যক্তি বিশেষের কথা নিয়ে উগ্রবাদী আচরনে উপনীত হয়। আমার লিষ্টে এমন অনেককেই চিনি তারা আমার পোষ্টে লাইক দেয়। তবে তাদের আকিদার বাইরেেআল্লা রাছুলের পক্ষে কথা বললেও ব্লক করে দিয়ে বিরোধীতা করে পোষ্ট দেয়। অন্যের পোষ্টে গিয়ে নানান বাজে মন্তব্য করে। তাতে আমাদের কিছু যায় আসে না। তাদের চরিত্র মুনাফিকের। মারেফত কেনো কোন শিক্ষাই কাজে আসবে না।
 
আমাদেরও তো শিক্ষার শেষ নেই। সবজান্তা আজাজিল হয়ে মরতে রাজি নই। বরং শিখতে শিখতে মরবো এটাই আশা রাখি আল্লা দরবারে। আমাদের বুঝানোর ক্ষমতা থাকলে আলোচনা করুন। আল্লার কোরআন রাছুল সা. এর হাদিস দিয়ে আমাদের বুঝান। কাল্পনীক আলোচনায় উয়ায়ছীদের মন গলে না। আল্লা বলেছেন কল্পনা সত্যের ধারেও যায় না। এমন সব আজগুবি গল্প মারেফতে প্রচলি তার সততার কোন উপায় নাই। ঠিক আমার পোষ্টের চিত্রটির মতন। হাশরের ময়দানে আল্লা রাছুল সা.কে রাজি খুশি করাই তো জরুরী প্রত্যেকটি মানবের। কাজেই আমাদেরকে পর ভেবে বিরোধীতা করলে সত্যেরই বিরোধীতা করা হবে। আমরা আল্লা রাছুল সা. এর পক্ষে কথা বলবো আল্লার হুকুম মানার জন্য। এতে করে কেউ আমাদের কথা মানুক অথবা না মানুক। আল্লা আমাদের প্রতি কোন জুলুম করেন নাই। দ্বীনের কাজ দুনিয়ার কাজে যেমন ব্যঘাত সৃষ্টি করে না।
 
২:৪২# “তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে দিও না এবং জানা সত্ত্বে সত্যকে তোমর গোপন করো না।”
 
পরিশেষে খাজেগানে খাজার কিছু কথা দিয়ে শেষ করছি।
 
“খাজা উয়ায়েছ আল কারণী রা. বানী”
=======================
উপরে উঠিতে ইচ্ছা যখন করেছি,
নম্রতার মধ্যে আমি নিশ্চয় পেয়েছি।
পরকালে মাতব্বরী যখন চেয়েছি,
মানুষের উপকারে, অর্জন করেছি।
সাহায্য মনুষ্য হতে যখন চেয়েছি,
সত্যতা হইতে তাহা নিশ্চয় পেয়েছি।
মর্যাদা মানুষ মধ্যে চেয়েছি যখন,
গরীবী হালাতে তাহা পেয়েছি তখন।
উচ্চ বংশ উচ্চ নাম যখনই চেয়েছি,
ভয়ের সাহায্যে তাহা তখনই পেয়েছি।
অতি উচ্চ ইজ্জতেরে চেয়েছি যখন,
অবশ্য সবুরী মধ্যে পেয়েছি তখন।
পরকালে শান্তি আমি চেয়েছি যখন,
ইহকালে শান্তি ছেড়ে’ পেয়েছি তখন।
 
–এই পক্তিটি আমার দাদা মুরশিদের কিতাব থেকে নেওয়া।

About Fokir Owaisi

আরও দেখুন

পুনরজন্ম নয় পুনুরুত্থান আল্লা বিশ্বাসী মুসলমানদের জন্য

ফকির উয়ায়ছী: এই তামাম বিশ্বের একক অধিপতি মহান রাব্বুল আলামিন তাঁর সৃষ্টিকে আবার পুনরুজ্জীবন দান …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *