ফকির উয়ায়ছী:
| জ্ঞানের শহর নবী হাদিসেতে পাই, | কালক্রমে বাসরীয়ার শাখা প্রশাখা হইল, | |
| শহরের দরজা আলী দেখ সে জায়গায়। | উয়ায়ছী তরিকতের কোন ব্যপতয় না ঘটিল। | |
| আবু তোরাব যে আলী নবী বলেছেন, | কালের ব্যবধানে বাসরীয়া হইতে বিচুত্য হইয়া, | |
| মওলার বিদ্ধেষী যারা হাদিসেতে দেখেন। | বড় বড় পীর দেখ পাইবা খুজিয়া। | |
| মা ফাতেমার যোগ্য পাত্র একটাই যে ছিল, | মুল দ্বাবী করে দেখি কাদেরীয়া তরিকত, | |
| আল্লাহ্র হুকুম ছাড়া নবী কিছুই না করিল। | নাম বলে বড়পীর আব্দুল কাদের হযরত। | |
| নবী দিলেন বিবাহ তাঁরে মওলা আলীর সাথে, | জিজ্ঞাসীতে চাই আমি কিভাবে সে হয়, | |
| দেন মোহর আদায় করিলেন তিনি আলীরও হতে। | তিঁনার পীর সাহেব তাঁর কিভাবে ছোট রয়। | |
| মারেফতের বাদশা মওলা আলী মোরতোজা, | কাদের আরবি শব্দ বাংলায় বড় হয়, | |
| প্রথম খলিফা তাহার খাজা ওয়েছ শাহা। | ইংরেজ লোকের ভাষায় তিঁনারে কি ‘বিগ’ বলে কয়? | |
| সিফিন্নের যুদ্ধে তিনি মওলা আলীর সাথে, | মিথ্যা দিয়া না বুঝের দল, বড় কেন চাও বানাতে? | |
| শহীদ হইলেন তিনি মওলার সামনেতে। | তিঁনি তো নয়কো ছোট যে তোমরা মিথ্যা বলিবে। | |
| খলিফা দুজন ছিল খাজার জালালুদ্দিন গোরগানী, | মিথ্যাতে বড় কেউ কভু না হইবে, | |
| হিশামুদ্দিন ছিল আর এক খলিফা জানি। | দাদা পীরের সম্মান ক্ষুন্ন কর না এই ভবে। | |
| সেই হতে উয়ায়ছী তরিকত প্রচারের শুরু, | দাদা পীরকে করলে অপমান, | |
| নাই কোন বিভক্তি আজতক যেনো। | কেমনে রাখবা নিজ পীরের সম্মান। | |
| মওলা আলীর খলিফা ছিল চার জনা, | কোথায় তিঁনি বলে গেছেন আমি হই বড়, | |
| তরিকত প্রচারিল শুধু দুই জনা। | তার নিজ পীরকে তিনি করেন নাই ছোট। | |
| প্রথম উয়ায়েছ এ খাজার উয়ায়ছী তরিকত, | আশা রাখি অন্ধ যারা বুঝতে পারিবা, | |
| দোসরায়ে হাসান বাসরীর বাসরীয়া তরিকত। | কাদের সাহেবের পীরকে সঠিক সম্মানই দিবা। |
ফকির উয়ায়ছী আত্মশুদ্ধিতেই আত্মতৃপ্তি, স্রষ্টার নৈকট্য লাভেই মুক্তি, ফকির উয়ায়ছী
