খাজা উয়ায়েছ আল কারণী (রাহ.) বানী
উপরে উঠিতে ইচ্ছা যখন করেছি,
নম্রতার মধ্যে আমি নিশ্চয় পেয়েছি।
পরকালে মাতব্বরী যখন চেয়েছি,
মানুষের উপকারে, অর্জন করেছি।
সাহায্য মনুষ্য হতে যখন চেয়েছি,
সত্যতা হইতে তাহা নিশ্চয় পেয়েছি।
মর্যাদা মানুষ মধ্যে চেয়েছি যখন,
গরীবী হালাতে তাহা পেয়েছি তখন।
উচ্চ বংশ উচ্চ নাম যখনই চেয়েছি,
ভয়ের সাহায্যে তাহা তখনই পেয়েছি।
অতি উচ্চ ইজ্জতেরে চেয়েছি যখন,
অবশ্য সবুরী মধ্যে পেয়েছি তখন।
পরকালে শান্তি আমি চেয়েছি যখন,
ইহকালে শান্তি ছেড়ে’ পেয়েছি তখন।
–এই পক্তিটি আমার দাদা মুরশিদের কিতাব থেকে নেওয়া।
ফকির উয়ায়ছী আত্মশুদ্ধিতেই আত্মতৃপ্তি, স্রষ্টার নৈকট্য লাভেই মুক্তি, ফকির উয়ায়ছী

Alhamdulillah
sob dik nirdeshona akta kobitai deya ace.
SubhanAllah
বাবা তুমি ধরতে পেরেছো অনেকে হয়তো শুধুই পড়ে চিন্তা করে না। এই জন্যই তোমাকে বলি যে খোজে সেই সঠিক সে পাবে।
ফকির উয়ায়ছী