আজঃ [bangla_day] | [english_date] | [bangla_date] | [hijri_date]
Home / আল্লাহ ও রাছুল সা. বানী / ওলিআল্লাগনের ইতিহাস / উয়ায়ছী তরিকতের আদি গুরু বাহার শাহ মসজিদ

উয়ায়ছী তরিকতের আদি গুরু বাহার শাহ মসজিদ

Captureফকির উয়ায়ছী

আমাদের উয়ায়ছী তরিকতের বাংলাদেশের প্রথম প্রধান প্রবর্তক হযরত শাহ সৈয়স আব্দুর রহিম উয়ায়ছী রাহ. এবং তিঁনারই আপন ছোট ভাই হযরত শাহ আব্দুল কাদের উয়ায়ছী রাহ. বাংলার দুই বুলবুল নামে খ্যাত। শাহ সৈয়দ আব্দুর রহিম উয়ায়ছী রাহ. ১৪০০ শতাব্দির মোজাদ্দেদ উয়ায়ছী তরিকতের জন্য। শিক্ষা গুরু যিনি এই তরিকতের জন্য জগত বিখ্যাত বাণী রেখে গেছেন “একেলা থাকিতে যদি হয় দুনিয়াতে, তবুও না ছড়িবো ফেল কোরআনের মতে” অর্থাৎ ‘যদি দুনিয়াতে একাও থাকতে হয় থাকবো তবুও কোরআনের সাথ ছাড়বো না’।

তিঁনি পালন করে দেখিয়ে গেছেন আর এই তরিকতের মানুষ আমরা চেষ্টা করছি উনার নির্দেশিত পথে চলতে এবং চালাতে। আল্লা যেন আমাদের শয়তানের ওয়াস ওয়াসা থেকে রক্ষা করে তরিকতের পথে চলার পথ সুগম করেন। প্রক্ষাত এই পির এ কামেল ওলি প্রকাশিত দুটি কিতাব মারেফত পন্থিদের অন্তরের খোড়াক হিসাবে ভূখ মিটাচ্ছে শত বছর ধরে। এমনকি নিজকে জানার জন্য দেহ তত্ত্ব সাথে মুহাম্মদী তত্ত্ব সম্পর্কে লিখে গেছেন। তিঁনার মত করে নতুন ভাবে ২৫০ টি আয়াতের তর্জমা করে লিখে গেছেন মসনবী নামক একটি কিতাব। মোজাদ্দেগনের করণীয় কোরআনের অর্থ ঠিক রেখে নতুন ভাবে নিজের মত করে তর্জমা করা। যা কিনা মোজ্জাদ্দের রহিম শাহ সাহেব করে গেছেন।  তিঁনি তার দুই ছেলেকে কোলে বসিয়ে বায়াত করে তিঁনার আপন ছোট ভাই বাংলার এক বুলবুল হযরত  সৈয়দ শাহ আব্দুল কাদের উয়ায়ছী রাহ. এর কাছে সপে দিয়ে জান তরিকত শিক্ষাদীক্ষা দিয়ে বড় করেছেন। এবং খেলাফতি দিয়েছেন। এবং প্রচন্ড নিস্বার্থবাদী হওয়ায় দুই ভাতিজাকে বলেছেন তোমরা তোমার বাবার খলিফা হিসাবেই প্রচার করবে। বাংলার এই দুই বুলবুল এর মুরশিদ কিবলার নাম কথা আব্দুর রহিম শাহ সাহেব তিঁনার কিতাবে প্রায় প্রতি পাতায় পাতায় উল্লেখ করেছেন। তিঁনাদের পির পাকিস্তানে র শেখুপুরা রওজায় শায়িত আছেন তিঁনার নামে সেখানে একটি সড়ক, মারকেট এমনকি একটি মসজিদ নির্মান করা আছে। মসজিদটির ছবি সংগ্রহ করে আপনাদের প্রদর্শনের জন্য প্রকাশ করলাম। মাজার এবং রওজার ছবি সংগ্রহের চেষ্টায় আছি। সংগ্রহ করতে পারলে ততজলদি আপনাদের দেখার জন্য প্রকাশ কররা ইচ্ছা রাখি।

About Fokir Owaisi

2 comments

  1. Dear Bajan, Ya Ali Modod, Dekhe tripo holam…….majar shorifer sobi dekar opekhay roilam…….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *