ফকির উয়ায়ছী:
আল্লা কোরানের পবিত্র বলেছেন কয়েকটি আয়াতের অংশ তুলে ধরছি বিবেকবানদের জন্য। এবং আমি বিশ্বাস করি মুসলমান দ্বাবীদারগন সকলেই আল্লার কোরানের কথায় বিশ্বাস রাখে। অধিকাংশ ঘরেই কোরান শরীফ বিদ্যমান। আমি কোরান থেকেই তুৃলে দিচ্ছি আপনারা ঘরের কোরান খুলে দেখে নিবেন।
৪৮:২৩# “তুমি আল্লাহর রীতিতে কোন পরিবর্তন পাবে না।”
৫০:২৯# “আমার কাছে কথা রদবদল হয় না।”
১০:৬৪# “আল্লাহর কথার কখনো হের-ফের হয় না।”
উপরে উল্লেখিত তিনটি আয়াত পঠনে বুঝা যায়। আল্লার কথার কোন পরিবর্তন নাই। আমরা আল্লার কথার উপর বিশ্বাস রাখতে চাই। কিন্তু বিজ্ঞ আলেমগনের জন্য পারি না কারণ তাদের নানান মতের কথার জন্য। আমি অভিযোগ করছি না প্রমান দিবো আপনারা ঘরের কোরানের বাংলা তর্জমা খুলে আমার কথা যাচাই করবেন। আমি ভুল বললে আপনাদের বিচারে যা বলার বলবেন। আর আল্লার পক্ষ থেকে শাস্তি তো আছেই কোরান নিয়ে বিভ্রান্তি করলে। আমরা অধিকাংশ মানুষই জানি রাছুল সা. ছিলেন উম্মি নবী। উম্মি অর্থাৎ পুথিগত বিদ্যাহীন। আল্লা তাঁর প্রিয় হাবিবকে উম্মি রাখার কারণ আমি বুঝি যাতে আমার নবীর কোন ওস্তাদ, শিক্ষক না থাকে। আল্লা তাঁর প্রিয় বন্ধুকে কোন কারণেই কারো কাছ থেকে ছোট রাখতে চান নাই। কারণ আল্লা সয়ং শিক্ষা দিবেন বলে। কিন্তু বিজ্ঞ আলেম সাহেবগন আল্লার এই বিধান মানতে পারেন না বলেই কোরানের তর্জমায় আল্লার হাবিবের শিক্ষক বানিয়েছেন জিব্রাইল আ. (বার্তা বাহক) কে। এটাও আমার মন গড়া কথা নয়। দেখুন নিন্মে উল্লেখিত সূরা নযম এর
৫৩:৪# কোরআন ওহী, যা প্রত্যাদেশ হয়।
৫৩:৫# তাঁকে শিক্ষা দান করে এক শক্তিশালী ফেরেশতা,
কি বুঝলেন? আমি কি ভুল বলেছি? আপনারা এটা অবশ্যই শুনেছেন কোরান নাজিলের আলোচনা শুরু করলেই আলেম সাহেবগন বলেন। কোরানের তর্জমাতে তো উল্লেখ আছেই। আর ঈমাম সাহেবগন যখন মিম্বরে বসে/ দাড়িয়ে কোন কথা বলে তারা মিথ্যা বলবে না। এ বিশ্বাস করবে আমাদের মতন ধর্মভীরু মানুষ সেটা সম্ভব নয়। অথচ কোরানের সূরা আর রহমানের শুরুতেই আল্লা বলছেন আল্লা কোরান শিক্ষা দিয়েছেন:
৫৫:১# করুনাময় আল্লাহ।
৫৫:২# শিক্ষা দিয়েছেন কোরআন।
এখন সূরা নযমে কোরান শিক্ষক জিব্রাইল আর সূরা রহমানে কোরান শিক্ষক আল্লা নিজে। এখানে তো কোরানের কথার দুই রকম হয়ে যায়। আমার বিশ্বাস আল্লার কথাই সত্য। কোন বক্রতা নাই। আমার রাছুলকে আল্লা নিজেই শিক্ষা দিয়েছেন। জিব্রাইল শিক্ষা দিয়েছেন রাছুল সা.কে একথা কোন গরজে আলেম সাহেবগন বলেন আমার মাথায় ধরে না। এই বিজ্ঞ পন্ডিতদের কথা মানলে যে আল্লার কথার উপর আস্থা থাকে না। রাছুল সা. এর শিক্ষক জিব্রাইল; আলেম সাহেবগন উল্লেখ করলেও জিব্রাইল নিজেই লজ্জিত হবেন। এটা আমার বিশ্বাস। আপনারাও চিন্তা করবেন আশা রাখি। যুক্তিযুক্ত আলোচনা থাকলে আমি নিজেও জানার আগ্রহ রাখি।
ফকির উয়ায়ছী আত্মশুদ্ধিতেই আত্মতৃপ্তি, স্রষ্টার নৈকট্য লাভেই মুক্তি, ফকির উয়ায়ছী
