বিনীত আরজ সালাম আপনার প্রতি। আল্লার সামান্য এক বান্দা আমি অধম ফকির উয়ায়ছী বাংলাদেশ থেকে। আপনার ইমেইল এডরেস পাওয়ার চেষ্টা করে ব্যর্থ বিকল্প ব্যবস্থা হিসাবে চিঠির পথ বেছে নেওয়া। আপনার নিকট থেকে অনেকেই অনেক কিছু আশা করেন আমিও তাদের একজন। কারণ আপনী বিজ্ঞজন মানুষ আপনার কথা শুনেন। আপনী ইসলাম প্রচারে যথেষ্ট সচেতন। সব দেশেই আপনার ভক্ত বিদ্যমান এমনকি আমার দেশ বাংলাদেশেও ভক্তের সংখ্যা কম নয়। আপনাকে দেখা যায় অনেক বিধর্মীকে কলেমা পড়িয়ে মুসলাম নাম দিয়ে মুসলমান বানাচ্ছেন গর্ভ হওয়ারই কথা মুসলমানদের এবং আপনার ভক্তদের।
মুসলমানদের জন্য বৈধ যায়েজ গরু খাওয়া আল্লার পক্ষ থেকে তা সত্ত্বেও; মোদী সরকারের নিষেধাজ্ঞায় আপনার মৌনতায় আমি অধম আশ্চর্য্য হচ্ছি। আপনার দেশ ভারতে যেহেতু গরু জবাই করা নিষেধ এই ব্যপারে আপনার কাছে ফতোয়া জানার আগ্রহ রাখি। কোরবানীর টাকা দিয়ে ইসলামী টিভি প্রচার চালানো যাবে কি? আমার অল্প জ্ঞানে মনে হয় যাবে। কোরবানীর টাকায় ইসলাম প্রচার করা যেতে বাধ্য কারণ ইসলামের মুল পঞ্চ স্তম্ভের এক স্তম্ভ যাকাতের টাকায় টিভি চ্যানেল চালানো যায়। তবে কেন অন্য খাতের টাকা ব্যবহার করা যাবে না? আমার তো মনে হয় রোজা, মুর্দার কাজ্বা নামাযের কাফফারাও এমনকি শারীরিক অক্ষম বা মৃত্য মানুষের মন বাসনা হজ্ব এর টাকাও ব্যবহার করা যেতে পারে ইসলাম প্রচারে। এমনকি সদকা ফিতরার টাকাও বাদ যাওয়ার কোন কারণ দেখি না। আপনার মতামত জানতে পারলে আমার চিন্তা সঠিক কিনা বুঝতে পারতাম।
পিচ টিভি প্রচারনায় যাকাতের টাকা মূখ্য ভূমিকা রাখছে। আল্লা পবিত্র কোরআনে যাকাতের যে আটটি খাত উল্লেখ করেছেন আপনী কোনটি হয়তো বাদ দিয়েছেন সেটা মানুষ বুঝতে পারলেও আপনি জ্ঞানী মানুষ অবশ্যই জানেন। আল্লার আটটা খাত থাকা সত্ত্বেও আপনি হয়তো সন্তুষ্ট হতে না পেরে নয় নাম্বার খাত যোগ করেছেন আপনী জ্ঞানী মানুষ বিধায়। আপনী মহা জ্ঞানী বিধায় আপনার ভক্তগন জিজ্ঞাসা করার সাহস করেন না। আমি পাপী মানুষ জানার আগ্রহ রাখি।
জনাব জাকির নায়েক এখন অনেকেই কোরআন হাদিসের রেফারেন্স না দিয়ে বলে জাকির নায়েকের বই পড়ে দেখেন ভিডিও দেখেন। আপনি এখন মাহজাব প্রবর্তকগনদের চেয়েও উপরে অবস্থান হয়েছে কারণ ভিডিও ক্লিপে দেখা যায় আপনি কোন কোন বিষয়ে বলে বুঝিয়েছেন প্রধান চার মাহজাবের ইমামগনদেরও ভুল ছিল। নিশ্চয়ই ছিল না হয় আপনার মত বিজ্ঞ পন্ডিত এ কথা অযথা কেন বলবেন!
আপনার দৃষ্টি আকর্ষন করছি আল্লার দুটি আয়াতে। যদিও আপনি ভালোই জানে। ২:১৩২ এবং ৩:১০২# “হে ঈমানদারগণ! আল্লাহকে যেমন ভয় করা উচিৎ ঠিক তেমনিভাবে ভয় করতে থাক। এবং অবশ্যই মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না।” আল্লা মুসলমান হতে আদেশ করেছেন যারা ঈমান এনেছে। আপনি যাদের বিধর্মীদের কলেমা পড়িয়েই নাম পাল্টে মুসলমান বানাচ্ছেন তারা কি আদো ঈমানদার? বিধর্মী ঘরে জন্ম নেওয়া সত্ত্বেও এবং ভিন্ন ধর্ম পালন করা সত্ত্বেও? আপনি যাদের মুসলমান নাম দিয়ে মুসলমান করছেন তারা তো কলেমা পড়ানোর ততপূর্বেও ৫:১৭#“নিশ্চয় তারা কাফের, যারা বলে, মসীহ ইবনে মরিয়মই আল্লাহ।” উক্ত আয়াতের অন্তর্গত ছিল। তবে আপনি তাদের কিভাবে মুসলমান বানাচ্ছেন?
আপনার কাছে জানার জন্য কোন বিধর্মী প্রশ্ন করলে আমি ভাল মন্দ বেছে নিয়েই ধর্ম পরিবর্তন করতে চাই। ধরুন কলেমার ব্যপারে জানতে চাইলো। তাহলে তো তাকে ভাল মন্দটা পাশাপাশি রেখেই বুঝিয়ে দিতে হবে। সূরা ইব্রাহিমের ২৪-২৬ আয়াতে কালেমাতান তায়্যিবাতান এবং কালেমাতান খাবিছাতান আছে। আমরা সকলেই জানি কালেমাতান তায়্যিবাতান হচ্ছে “লাইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ” প্রশ্ন হচ্ছে কালেমাতান খাবিছা টেক্সটা (বাণী) টা কি? যেমন কালেমাতান তায়্যিবাতান টেক্স আছে কালেমাতান খাবিছারও একটা টেক্স থাকা আবশ্যক। না হয় দুইটা দেখবো কেমন করে। আর আল্লা কলেমা খাবিছার কথা কেন বললেন?
আপনার মুসলমান বানানো সিস্টেম দেখে চিন্তা হয় ইব্রাহিম আ. মুসলমানের জাতির পিতা হওয়া সত্ত্বেও কেন তার সন্তানদের আপনার মত কলেমা পড়িয়ে দিয়ে মুসলমান করার চেষ্টা করেন নাই! আপনার ভক্তগন আপনার মর্যাদা না বুঝলেও আমি বুঝতে পারছি আপনি ইব্রাহিম আ. এর চেয়েও জ্ঞানী মানুষ। আপনার লেবাস দেখে মানুষ নতুন করে সুন্নতি পোষাকের কথা ভাবছে। অন্যান্য নবীগনের মত আপনার নামেও কলেমা হওয়া জরুরী। জনাব কলেমা মুখে বললেই যদি মুসলমান হওয়া যায়; আমাদের দেশে অনেকের ঘরেই ময়না, টিয়া পাখি আছে মানুষ সখ করে কলেমা শিখিয়েছে। আপনার বিচারে তো মুসলমান পাখি বলায় কোন ভুল হবে না বোধ করি।
ডাক্তারি ব্যবসার চেয়ে ধর্ম ব্যবসা অনেক লাভবান এটা আপনি যে বুঝতে পেরেছেন অনেকে এখন বুঝতে পারছে। কাজেই অনুরোধ করছি ইসলাম সম্পর্কে কোরআনে যা রীতি আল্লা প্রদত্ত সেটা পরিবর্তন পরিবর্ধন ঘটালে মুখোশ উতপাটন হতে সময় লাগবে না। আপনাকে আল্লা অপ্রত্যাশিত ধরনের সরনশক্তি সম্পন্ন মস্তিক্য দিয়েছেন। সেটা বিকৃত মস্তিস্কে রূপান্তরিত করলে আল্লার লানত থেকে রেহাই পাবেন না। আপনারও মনে রাখা উচিৎ হবে আল্লা সবকিছু দেখেন সবকিছু শুনেন। নবীগন ঈমানের দাওয়াত দিয়েছেন বর্তমান ইসলামের দাওয়াত চলছেই আমলের। জনাব মনে রাখা উচিৎ হবে যাদের ঈমান নাই তাদের আমলের কোন ফায়দাও নাই।
নিবেদক
ফকির উয়ায়ছী
ফকির উয়ায়ছী আত্মশুদ্ধিতেই আত্মতৃপ্তি, স্রষ্টার নৈকট্য লাভেই মুক্তি, ফকির উয়ায়ছী

