কোরআন বিরোধী ফতোয়ার প্রতিবাদ
Fokir Owaisi
April 11, 2015
অন্যান্য বিষয়াদী
541 Views

ফকির উয়ায়ছী:
পত্র পত্রিকায় সৌদি আরবের গ্রান্ড মুফতি সাহেবের ফতোয়া দেখে আমি আশ্চর্য্য হচ্ছি এবং বিশ্বাস করতেও ইচ্ছে হচ্ছে না। যদি সত্যি সে বলে থাকে তাকে অন্তত্য ভাগ্যবানই মনে হচ্ছে। কারণটা পরে বলছি। আগে বলে নেই এই প্রচারনা যদি মিথ্যা হয় আমি আল্লার দরবারে ক্ষমা প্রার্থনা করি। আর যারা এই সংবাদ প্রকাশ করেছে আল্লার দরবারে তাদের জন্য বিচারের দ্বাবী রাখছি।
মুফতি সাহেব বড় ভাগ্যবান কারণ এই ফতোয়া যদি তার বাবা জানতেন তবে তার মাকে খেয়ে ফেলতেন। তা হলে সে আর দুনিয়াতে আসতে পারতেন না। এটা তার সৌভাগ্য বলেই তার বাবা এই ফতোয়া জানতেন না। আর আমাদের জন্য সৌভাগ্য নয় কারণ আমরা এক মানুষ রুপি হায়ওয়ানের বক্তব্য শুনছি। এই বক্তব্যে তিব্র প্রতিবাদ জানাচ্ছি। এই ধরনের মন মানুষিকতা ওয়ালা মানুষের ইকতেদা করা বৈধ নয়। এই ফতোয়া কোরআন সিদ্ধ হতে পারে না। যদি হতো তবে আপনারা সকলেই জানেন ক্ষুধার যন্ত্রনায় আমাদের রাছুল সা. পেটে পাথর বেধেও দিন পার করেছেন। মুফতি সাহেবের এই ধরনের ফতোয়া আল্লা রাছুল সা. এর বিরোধী এমনকি মানবতা বিরুধী। এই ফতোয়াটি বিষয়ে সকলেরই চিন্তা করে জোড় প্রতিবাদ জানানোর আহবান জানাই। সে সাথে সকলের প্রতি বিনিত অনুরোধ রইল শেয়ার করে মানুষকে সতর্ক করার জন্য।
সালাম,
সমসাময়িক বিষয় নিয়ে অালোচনা না করে ধৈর্য্য ধারণ করত পরিস্থিতি পর্যবেক্ষণ কল্যাণকর|